শিরোনাম
খুলনা প্রতিনিধি : | ০৫:২৩ পিএম, ২০২১-০৫-১৬
খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা এলাকায় রোববার দুপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৪ জন আহত হয়েছে। আহতদেরকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার (১৬ মে) দুপুরে একটি ইজিবাইক যাত্রী নিয়ে ফুলতলা থেকে নওয়াপাড়ার দিকে যাচ্ছিল। খুলনা-যশোর মহাসড়কের বেজেরডাঙ্গা এলাকায় খুলনাগামী একটি প্রাইভেটকারের সাথে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালক আবু তাহের গুরুতর আহত হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আবু তাহের রূপসা উপজেলার খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা।
এছাড়া আহত শিশু আয়েশাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আহত ইকবাল হোসেন, তার স্ত্রী সাবিনা ও রবিউল ইসলামকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ প্রাইভেটকার ও ইজিবাইক আটক করেছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited